প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১১:৪৫ এএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টোরকিপার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম : স্টোরকিপার
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস। তবে স্নাতক ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার দক্ষতা, বিশেষ করে ডাটা ম্যানেজমেন্ট এবং বাংলা ও ইংরেজি ভাষায় দ্রুত টাইপরাইটিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা : প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়সসীমা : নির্ধারিত নয়
কর্মস্থল : কক্সবাজার
বেতন : ৪৫ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আবেদন করতে ও বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ৩০ জানুয়ারি ২০২৫