প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১০:০২ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১১:৪৫ এএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডট কম।
রকমারি ডট কম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেলিসেলস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : রকমারি ডট কম
পদের নাম : টেলিসেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগে দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : ২২ থেকে ২৮ বছর
কর্মস্থল : ঢাকা (মতিঝিল)
বেতন : ১২,০০০-২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা।
আবেদন যেভাবে : আবেদন করতে ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২৯ জানুয়ারি ২০২৫