প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৩:৪২ পিএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ।
যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : যমুনা গ্রুপ
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ : এইচআর অ্যান্ড অ্যাডমিন
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এইচআরএম-এ বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা : ইংরেজি এবং বাংলায় যোগাযোগের ক্ষমতাসহ এইচআর এবং অ্যাডমিন সমস্যা সম্পর্কে সঠিক জ্ঞান। কম্পিউটারে এমএস অফিস প্যাকেজ - এমএস ওয়ার্ড/এমএস এক্সেল/পাওয়ারপয়েন্টে দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : ২৩ থেকে ২৮ বছর
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, প্রতি বছর বেতন পর্যালোচনা, আরও অন্যান্য সুবিধা কোম্পানির প্রচলিত নিয়ম অনুযায়ী।
আবেদন যেভাবে : আবেদন করতে ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৫