কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৬:৫৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৭:২০ পিএম
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ০১ জন ড্রাইভার ও ০৭ জন নিরাপত্তা প্রহরী (দারোয়ান) চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থী আবেদন করতে পারেন।
আবেদন শুরু : ৪ ডিসেম্বর ২০২২
অনলাইনের আবেদন করতে ক্লিক করুন।
পদ : ড্রাইভার ,গ্রেড-১৬
পদসংখ্যা : ০১
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা : ক. ৮ম শ্রেণি পাস। খ. বৈধ লাইসেন্সধারী হতে হবে।
বয়স : আবেদন দাখিলের সর্বশেষ তারিখে ২২ ডিসেম্বর ২০২২ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের ৫.০০.০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকে আবেদনকারীর বয়স ২৫/০৩/২০২২ তারিখ সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
পদ : নিরাপত্তা প্রহরী (দারোয়ান), গ্রেড- ২০
পদসংখ্যা :০৭
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা : ন্যূনতম ৮ম শ্রেণি পাস, অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন।
বয়স : আবেদন দাখিলের সর্বশেষ তারিখে ২২ ডিসেম্বর ২০২২ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের ৫.০০.০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকে আবেদনকারীর বয়স ২৫/০৩/২০২২ তারিখ সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
আবেদন ফি : ড্রাইভার পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ২৩ টাকাসহ সর্বমোট ২২৩ (দুইশত তেইশ) টাকা এবং নিরাপত্তা প্রহরী (দারোয়ান) পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ১২ টাকাসহ সর্বমোট ১১২ (একশত বার) টাকা ।
বিজ্ঞাপন দেখতে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ : ২২ ডিসেম্বর ২০২২
http://supremecourt.teletalk.com.bd/hcd/docs/HCD.pdf