× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন সংরক্ষকের কার্যালয় খুলনা অঞ্চল, খুলনায় (১৭তম-২০তম) গ্রেডে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৫:৫১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম

বন সংরক্ষকের কার্যালয় খুলনা অঞ্চল, খুলনায় (১৭তম-২০তম) গ্রেডে চাকরির সুযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে বন সংরক্ষণের কার্যালয় খুলনা অঞ্চল, খুলনায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।  ফরেস্ট গার্ড ও  অফিস সহায়ক পদে ৪৬ জন নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আবদেন করতে পারেন। 

অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরু :  ০১ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন শুরু

আবেদন করতে ক্লিক করুন

পদ : ফরেস্ট গার্ড

পদসংখ্যা : ৪১ (একচল্লিশ) টি

গ্রেড-১৭তম

শিক্ষাগত যোগ্যতা : ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

খ) উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি. হতে হবে।

গ) বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

পদ : অফিস সহায়ক (গ্রেড-২০)

পদসংখ্যা : ৫ (পাঁচ) টি

গ্রেড : ২০তম

শিক্ষাগত যোগ্যতা : ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

খ) সুস্বাস্থ্যের অধিকারী।

গ) বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 

যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন : খুলনা বিভাগ যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীগণ করিতে পারিবেন।

আবেদন শুরু ০১ ডিসেম্বর ২০২২ আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের সর্বোচ্চ বয়স ৩০ বছর হইতে হইবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে যে সকল আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের শেষ সময় : ২২ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ০৫.০০টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা