কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৫:৫১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে বন সংরক্ষণের কার্যালয় খুলনা অঞ্চল, খুলনায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদে ৪৬ জন নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আবদেন করতে পারেন।
অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরু : ০১ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন শুরু
আবেদন করতে ক্লিক করুন
পদ : ফরেস্ট গার্ড
পদসংখ্যা : ৪১ (একচল্লিশ) টি
গ্রেড-১৭তম
শিক্ষাগত যোগ্যতা : ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি. হতে হবে।
গ) বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
পদ : অফিস সহায়ক (গ্রেড-২০)
পদসংখ্যা : ৫ (পাঁচ) টি
গ্রেড : ২০তম
শিক্ষাগত যোগ্যতা : ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) সুস্বাস্থ্যের অধিকারী।
গ) বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন : খুলনা বিভাগ যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীগণ করিতে পারিবেন।
আবেদন শুরু ০১ ডিসেম্বর ২০২২ আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের সর্বোচ্চ বয়স ৩০ বছর হইতে হইবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে যে সকল আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ সময় : ২২ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ০৫.০০টা।