× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকবল নেবে পূর্বাচলের আলোচিত রেস্টুরেন্ট ‘সুন্দরী’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২০:১৯ পিএম

লোকবল নেবে পূর্বাচলের আলোচিত রেস্টুরেন্ট ‘সুন্দরী’

রাজধানীর পূর্বাচলে আলোচিত ‘সুন্দরী’ রেস্টুরেন্ট একাধিক পদে লোকবল নেবে। শনিবার (৭ ডিসেম্বর) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কে এইচ এন ইন্টারন্যাশনাল বিজনেস লিমিটেডের প্রতিষ্ঠানটি।

শেফ, ওয়েটার, হাউজ কিপিং পদে ১৩ জনকে নিয়োগ দেবে তারা।

শেফ (বাংলা) ১ জন, শেফ (কাবাব) ১ জন, শেফ (থাই ও জাপানিজ) ১ জন, শেফ (ইটালিয়ান) ১ জন, বারিস্তায় ১ জন, ওয়েটার ছেলে ৪ জন ও মেয়ে ২ জন, হাউজ কিপিং ২ জনসহ মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে ক্যাটারিং বিভাগে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো কিছু সুযোগ-সুবিধা পাবেন।

প্রার্থীদের আগামি ১২ ডিসেম্বর ‌‌‌‘সুন্দরী’ রেস্টুরেন্টে উপস্থিত থাকার জন্য নির্দেশনা থাকছে। সঙ্গে অবশ্যই বায়োডাটা, ভোটার আইডি কার্ড ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।

অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: পূর্বাচল ১৭ নম্বর সেক্টর ‘সুন্দরী’

বয়সসীমা : ওয়েটার এবং হাউজ কিপিং ২০-৩৫ ও শেফ ২৫-৫০

বেতন আলোচনা সাপেক্ষে

পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন।

যোগাযোগ: 01970549311 ফোন অথবা [email protected]

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা