প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৬:৫১ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৮:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘কোয়ালিটি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : কোয়ালিটি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার (কম্প্রেসার)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট এক্সেল, অটোক্যাড, সলিডওয়ার্কস এবং ল্যাবরেটরি ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : কমপক্ষে ২৩ বছর
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : কালিয়াকৈর, গাজীপুর
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : মোবাইল বিল, লভ্যাংশ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ০৮ নভেম্বর, ২০২৪।