প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৬:২৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৮:৩০ পিএম
ছবি : সংগৃহীত
স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস ‘জুনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : জুনিয়র অফিসার
বিভাগ : কোয়ালিটি কন্ট্রোল (কালিয়াকৈর প্ল্যান্ট)
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/বায়োক্যামিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিতে এমএসসি/বিএসসি ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা : সর্বোচ্চ ৩৪ বছর
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : কালিয়াকৈর,গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ০৬ নভেম্বর, ২০২৪।