প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৪:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) রোজ স্টার নেটওয়ার্ক বিভাগে ‘প্রোগ্রাম অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম অফিসার
বিভাগ: রোজ স্টার নেটওয়ার্ক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে। শিশু স্বাস্থ্য/মাতৃস্বাস্থ্য কাউন্সেলিং এবং প্রোগ্রাম ডকুমেন্টেশনে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চাকরির স্থান: খুলনা সদর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভ শেয়ার, ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, আউটলেটে ক্রেডিট ক্রয় সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর, ২০২৪।