প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৯:০৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৯:১৭ পিএম
ছবি : সংগৃহীত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘কাস্টমার সার্ভিস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : কাস্টমার সার্ভিস অফিসার
বিভাগ : ক্যাশ
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটারে এমএস অফিসে খুব ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ৩১ অক্টোবর, ২০২৪।