প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৯:৩১ পিএম
ছবি : সংগৃহীত
আরএফএল গ্রুপ অপারেশন বিভাগে ‘ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ডেপুটি ম্যানেজার
বিভাগ: অপারেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সাপ্লাই চেইন, লজিস্টিকস এবং ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: হবিগঞ্জ, রংপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভ শেয়ার, ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, আউটলেটে ক্রেডিট ক্রয় সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর, ২০২৪।