প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৮:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ব্র্যাক ব্যাংক পিএলসি ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: কোর সিস্টেম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। লিনাক্স, স্টোরেজ, ভার্চুয়ালাইজেশন এবং মিডলওয়্যারে বড় পরিকাঠামো সেটআপ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম (উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স), এবং সার্ভার হার্ডওয়্যারে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর, ২০২৪।