কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৬:২০ পিএম
বাংলাদেশ বার কাউন্সিল (একটি সংবিধিবদ্ধ সংস্থা) সরকারি বিধি মোতাবেক একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আবেদন করতে পারেন। অনলাইন ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরু ২৪ নভেম্বর, ২০২২
অনলাইনে আবেদন লিংক
পদ : সহকারী পরিচালক (ডিউস কালেকশন)
গ্রেড-০৯
পদসংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে অ্যাকাউন্টিং বা বাণিজ্য বিভাগে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি/বিকম (পাস) এমকম (প্রথম শ্রেণি)।
(খ) হিসাবসংক্রান্ত কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
পদ : সহকারী পরিচালক (অডিট)
গ্রেড-০৯
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বাণিজ্য বিভাগে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি/বিকম (পাস) এমকম (প্রথম শ্রেণি) ও সিএসিসি কোর্স সম্পন্ন।
(খ) অডিটসংক্রান্ত কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
পদ : সহকারী পরিচালক (ট্রেনিং, এনরোলমেন্ট)
গ্রেড-০৯
পদসংখ্যা : ০৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বাণিজ্য বিভাগে অনার্সসহ মাস্টার্স/বিকম (পাস)সহ এমকম (প্রথম শ্রেণি) ও সিএসিসি কোর্স সম্পন্ন।
(খ) অডিটসংক্রান্ত কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা। (গ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে অনার্সসহ মাস্টার ডিগ্রি/স্নাতক ডিগ্রিসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। (ঘ) সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা। (ঙ) আইন বিষয়ে অনার্সসহ মাস্টার/স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার।
পদ : এলডিএ কাম কম্পিউটার অপারেটর
গ্রেড-১৬
পদসংখ্যা : ০৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড প্রতি মিনিটে কমপক্ষে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ।
পদ : এলডিএ কাম টেকনিশিয়ান
গ্রেড-১৬
পদসংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড প্রতি মিনিটে কমপক্ষে ৩০ শব্দ।
(গ) হার্ডওয়্যার ও নেটওয়ার্কিংয়ের কাজে পারদর্শী হতে হবে। স্ব স্ব কাজের ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
পদ : এলডিএ
গ্রেড-১৬
পদসংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
আবেদনকারীর বয়স : ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২-এর ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২৫/৩/২০২০ খ্রি. তারিখে যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ সময়সীমার মধ্যে রয়েছে সেসব প্রার্থীও আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সহকারী পরিচালক পদে পরীক্ষার ফি বাবদ সর্বমোট ১১২০ (অর্থাৎ পরীক্ষার ফি বাবদ ১০০০ ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২০) এবং এলডিএ কাম কম্পিউটার অপারেটর/এলডিএ কাম টেকনিশিয়ান/এলডিএ পদে সর্বমোট ৫৬০ (অর্থাৎ পরীক্ষার ফি বাবদ ৫০০ ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬০) টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনসংক্রান্ত বিস্তারিত সব তথ্য লিংকে পাওয়া যাবে।
barcouncil.teletalk.com.bd/docs/BARCOUNCIL.pdf
আবেদনের শেষ সময় : ২০ ডিসেম্বর, ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।