কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৫:২৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৬:০১ পিএম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরু : ২৭ নভেম্বর, ২০২২
এ লিংকে গিয়ে আবেদন করুন।
পদ : ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-২)
গ্রেড : ১২তম
পদসংখ্যা : ০৩
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে স্থাপত্যে অন্যূন ডিপ্লোমাসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে অন্যূন দুই বছরের কাজের অভিজ্ঞতা।
পদ : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
গ্রেড : ১৪তম
পদসংখ্যা : ০২
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ (প্রতি মিনিটে) এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ (প্রতি মিনিটে)।
পদ : ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-৪)
গ্রেড : ১৫তম
পদসংখ্যা : ১৯
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উত্তীর্ণসহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি সিভিল/আর্কিটেকচার/বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা; বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে আর্কিটেকচার বিষয়ে অন্যূন চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
পদ : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড : ১৬তম
পদসংখ্যা : ০৮
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ পিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে নিম্নগতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ (প্রতি মিনিটে)
পদ : গাড়িচালক
গ্রেড : ১৬তম
পদসংখ্যা : ০২
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স (ভারী লাইসেন্স/হালকা লাইসেন্স) ভারী/হালকা যানবাহন চালনায় পারদর্শী।
পদ : সহকারী মডেল মেকার
গ্রেড : ১৮তম
পদসংখ্যা : ০৩
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই বছর মেয়াদি সিভিল/আর্কিটেকচার/বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং ও মডেল তৈরির কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
পদ : সহকারী প্রিন্টার
গ্রেড : ১৮তম
পদসংখ্যা : ০৪
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি সিভিল/আর্কিটেকচার/বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ প্রিন্টিং কাজে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
পদ : ইলেকট্রিশিয়ান
গ্রেড : ১৯তম
পদসংখ্যা : ০১
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের অভিজ্ঞতা।
নিম্নবর্ণিত শর্তাবলি আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে :
১. শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।
কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি—
ক. বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন এবং
খ. এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন অথবা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নন।
ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-২, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-৪), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক পদসমূহে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সহকারী মডেল মেকার, সহকারী প্রিন্টার, ইলেকট্রিশিয়ান পদসমূহে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, জামালপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২৪ নভেম্বর, ২০২২-এ প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮-৩০ বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর-০৫.00.000 140.11.014.২০-১৪৯, তারিখ-২২/০৯/২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ মার্চ, ২০২০-এ সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। শুধু মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের শেষ তারিখ : ২৬ ডিসেম্বর, ২০২২