× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিপিএ-২.৫ হলেই বিজিবিতে আবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৩তম ব্যাচে ‘সিপাহি’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: সিপাহি (জিডি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

প্রার্থীর বয়সসীমা: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির স্থান: বাংলাদেশের যেকোনো জায়গায়

বেতন: নীতিমালা অনুযায়ী


যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগসংক্রান্ত এ ওয়েবসাইটের মাধ্যমে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি

সিপাহি পদে আবেদন জন্য আবেদন ফি ১০০ টাকা দিতে হবে।

যেসব কাগজপত্র আনতে হবে

ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদ, সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পাসের প্রশংসাপত্র (যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে), অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের কাছ থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ, সদ্য তোলা ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি, অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্রের কপি সঙ্গে আনতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর, ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা