কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৬:০৮ পিএম
মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরাসরি রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ পদে ৩৫ জন নেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।
আবেদন শুরু : ২৭ নভেম্বর, ২০২২। অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
পদ : পাইলট
পদসংখ্যা : ০২
গ্রেড : ষষ্ঠ
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে অন্যূন দ্বিতীয় মেট Foreign Going (FG ) ডিগ্রি অথবা সমুদ্রপানি জাহাজে কমান্ডিং অফিসার হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদ : একান্ত সচিব
পদসংখ্যা : ০১
গ্রেড : নবম
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। খ. সরকারি/আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
পদ : সহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদসংখ্যা : ০১
গ্রেড : নবম
শিক্ষাগত যোগ্যতা : তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি।
পদ : সহকারী প্রকৌশলী (সিঃ ও হাঃ)
পদসংখ্যা : ০৫
গ্রেড : নবম
শিক্ষাগত যোগ্যতা : প্রকৌশল (পুর)-এ স্নাতক ডিগ্রি ৷
পদ : হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা : ০২
গ্রেড : নবম
শিক্ষাগত যোগ্যতা : হিসাববিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে মেজরসহ এমবিএ পাস।
পদ : উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা : ০২
গ্রেড : দশম
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে পুর প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা।
পদ : ইনল্যান্ড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা : ০২
গ্রেড : ১১তম
শিক্ষাগত যোগ্যতা : ইনল্যান্ড ইঞ্জিনিয়ার সনদপত্রপ্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
পদ : সহকারী শিক্ষক (প্রশিক্ষণবিহীন)
পদসংখ্যা : ০৩
গ্রেড : ১১তম
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ : নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ১৫
গ্রেড : ১৬তম
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে এইচএসসি পাসসহ বাংলা ও ইংরেজি টাইপে ট্রেড সার্টিফিকেটসহ সরকার কর্তৃক নির্ধারিত গতি থাকতে হবে।
পদ : গাড়ি/যানবাহন চালক
পদসংখ্যা : ০২
গ্রেড : ১৬তম
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। ড্রাইভিং লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শর্তাবলি
উল্লিখিত পদসমূহে এর আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে।
প্রার্থীর বয়সসীমা ২৭.১১.২০২২ খ্রিস্টাব্দে সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার সন্তানাদির ক্ষেত্রে বয়সসীমা ২৫.০৩.২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১ নম্বর ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে ২৫.০৩.২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
২ থেকে ১০ নম্বর ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে ২৫.০৩.২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৩ ডিসম্বের, ২০২২, রাত ১২টা।