প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৪:৩২ পিএম
ছবি : সংগৃহীত
মেঘনা স্টার ক্যাবলস অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লিমিটেড ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: আইটি ডিপার্টমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্য প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটি প্রকল্প পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
চাকরির স্থান: বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৪।