প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১৩:১৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ১৫:০২ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এমএল অ্যান্ড সিএফটি ডিভিশনে ‘জেও-পিও’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: জেও-পিও (এমএল অ্যান্ড সিএফটি)
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে একাডেমিক পড়াশোনায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না। বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটারে এমএস অফিসে খুব ভালো দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ৩-৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর, ২০২৪।