প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৯:০৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৯:৩১ পিএম
ছবি : সংগৃহীত
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ‘রিস্ক অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম : রিস্ক অ্যানালিস্ট (এক্সিকিউটিভ অফিসার)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ ও বিজ্ঞান বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। বিনিয়োগ নীতি, ব্যাংকিং/আর্থিক খাত এবং নিয়ন্ত্রক বিষয়ে জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ২৪ আগস্ট ২০২৪।