প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৪:১৩ পিএম
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি ‘অফিসার-অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অফিসার-অ্যাসোসিয়েট ম্যানেজার
পদসংখ্যা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে ও যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: চট্টগ্রাম ও ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৪।