প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৪:১০ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৪:১৭ পিএম
এনআরবিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
এনআরবিসি ব্যাংক পিএলসি ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : সফটওয়্যার ইঞ্জিনিয়ার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (মোবাইল অ্যাপস)
পদসংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সিএস/সিএসই/আইটি বা সমমানের ক্ষেত্রে ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংকিং খাতে দুই থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহীরা বিডিজবসের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ২১ জুলাই, ২০২৪