প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৫:৫৩ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৬:০৮ পিএম
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ‘এরিয়া ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : এরিয়া ম্যানেজার
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টিভ হিসেবে কাজের দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : সর্বোচ্চ ৪২ বছর
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ১৭ জুলাই, ২০২৪।