প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৮:৪৫ পিএম
এনআরবিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
বেসরকারি এনআরবিসি ব্যাংক পিএলসি ‘জুনিয়র এইচআর অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র এইচআর অ্যাসোসিয়েট (কেপিআই অ্যান্ড পারফরমেন্স অ্যানালিস্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকা যাবে না। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। পোশাকখাত বা বহুজাতিক কোনো প্রতিষ্ঠানে তিন হাজারের বেশি কর্মী ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা: ৩১ মে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ জুলাই ২০২৪।