প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৯:২৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪ ২১:৩২ পিএম
কমিউনিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘সিবিএস বিজনেস অ্যানালিস্ট এবং ডেভেলপার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিবিএস বিজনেস অ্যানালিস্ট এবং ডেভেলপার
বিভাগ : আইসিটি
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস, ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। ব্যাংকিং প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞান, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশনে দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংকের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ১০ জুলাই ২০২৪।