× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘সহকারী ক্যাশিয়ার’ পদে নিয়োগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৬:৩০ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৪ ১৭:১৬ পিএম

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি ‘সহকারী ক্যাশিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।


পদের নাম : সহকারী ক্যাশিয়ার

পদসংখ্যা : ০৬ (কম/বেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। গণিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীকে সমিতির অনুকূলে ২০,০০০ টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানে সামর্থ থাকতে হবে। যা সন্তোষজনকভাবে চাকরি শেষ হবার পর সুদসহ ফেরত প্রদান করা হবে।

প্রার্থীর বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী

চাকরির স্থান : নেত্রকোণা

বেতন : ১৮,৩০০-৪৬,২৪০ টাকা


যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন ফরম ডাউনলোডপূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৫/০৭/২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোণার বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি

জেনারেল ম্যানেজার নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে ২০০ টাকা মূল্যমানের পে- অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময় : ২৫ জুলাই ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা