× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতি বছর ২ হাজার বাংলাদেশি গাড়িচালক নিয়োগ দেবে আরব আমিরাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৬:২৩ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ১৮:৪৬ পিএম

দুবাই ট্যাক্সি কোম্পানির সারিবদ্ধ গাড়ি। সংগৃহীত ফটো

দুবাই ট্যাক্সি কোম্পানির সারিবদ্ধ গাড়ি। সংগৃহীত ফটো

সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ‘দুবাই ট্যাক্সি’ বাংলাদেশ থেকে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে। প্রতি বছর এই পদে অন্তত ২ হাজার মানুষ দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। 

বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় সংযুক্ত ইইউ রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে সংযুক্ত আরব-আমিরাত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।’

তিনি বলেন, ‘মে মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে যেসব প্রতিষ্ঠান জনবল নিয়োগ করে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান/প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি করপোরেশন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ জন ট্যাক্সি চালক। আগামী বছর থেকে অন্তত ২ হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি। চলতি বছর ১ হাজার ৩০০ জন কর্মী পাঠানো হবে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে।’

রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর জানান, সংযুক্ত আরব-আমিরাত আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সংযুক্ত আরব-আমিরাত ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সংযুক্ত আরব-আমিরাতে দক্ষ জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

তিনি বলেন, ‘চলতি বছর ১ হাজার ৩০০ জন ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ দেওয়া হবে। পরের বছর থেকে এই সংখ্যাটি প্রতি বছর ২ হাজার করার পরিকল্পনা রয়েছে। এ শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন, বাংলাদেশ ওভারসীস অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, দুবাই ট্যাক্সি করপোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ্ব মুদাফফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক, দুবাই ট্যাক্সি করপোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকরসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা