প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৬:৩৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ১৭:০৫ পিএম
এনআরবিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
এনআরবিসি ব্যাংক পিএলসি ‘এইচআর অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : এইচআর অ্যাসোসিয়েট
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম-এ বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংকে প্রবেশ করে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ১১ জুলাই ২০২৪।