প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৭:০৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ১৭:১৮ পিএম
এসবিএসি ব্যাংক ‘আইন কর্মকর্তা’ পদে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
এসবিএসি ব্যাংক ‘আইন কর্মকর্তা’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : আইন কর্মকর্তা
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আদালতে অনুশীলনের দক্ষতা এবং ব্যাংকিং আইনি বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
চাকরির ধরন : স্থায়ী
চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ০৪ জুলাই ২০২৪।