প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৯:২২ পিএম
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাক যোগে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যানালিস্ট
বিভাগ: রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। এফআরএম, সিএফএ বা সিইআরএম থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়
প্রার্থীর ধরন: পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৪।