প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৭:০২ পিএম
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (ইডকল) চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সিনিয়র অফিসার (লোন মনিটরিং)
বিভাগ: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (সিএডি)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অর্থনীতি/পরিসংখ্যান/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট অ্যানালাইসিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
২. পদের নাম: জুনিয়র অফিসার (টেকনিক্যাল/মনিটরিং)
বিভাগ: রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ২.২৫ বা সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট অ্যানালাইসিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ০৪ জুলাই ২০২৪।