প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৪:৩৩ পিএম
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ ১৩ ও ২০তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত বিষয়ে ডিগ্রিধারী আগ্রহীরা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ৩০, বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: স্থায়ী
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ৩০, বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] বা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।