প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৩:৩১ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ১৪:১৯ পিএম
এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ক্লাস্টার কোঅর্ডিনেটর
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট সেক্টরে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে স্থানীয় সরকারের অধীনে আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আরবান ওয়াটার সাইকেল ইস্যু, পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। অ্যাডোবি অ্যাক্রোবেটসহ এমএস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
প্রার্থীর বয়সসীমা : সর্বোচ্চ ২৫ থেকে ৩৫ বছর
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
চাকরির ধরন : দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
চাকরির স্থান : সিলেট ক্লাস্টার–সিলেট সিটি করপোরেশন, ছাতক ও মৌলভীবাজার
বেতন : ১,৩২,৫৬৯-১,৪৪,৩৩৮ টাকা
অন্যান্য সুবিধা : গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, যোগাযোগ ভাতা, উৎসব বোনাস এবং কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যবীমার সুযোগ আছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে I'm interested–এ ক্লিক করে মোটিভেশন লেটারসহ (এক পৃষ্ঠা) সিভি (তিন পৃষ্ঠার বেশি নয়) পাঠাতে হবে।
আবেদনপত্র জমাদানের শেষ সময় : ১৭ জুন ২০২৪।