প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৪ ১৮:২৭ পিএম
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ ‘পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট (পিওডি) অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট (পিওডি) অফিসার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা এ–সংক্রান্ত বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে ভালো। হিউম্যান রিসোর্স (এইচআর) বা পিপল ফাংশনে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকারযোগ্য। বাংলাদেশর শ্রম আইন, এইচআর প্রিন্সিপাল ও প্র্যাকটিস সম্পর্ক বিস্তর জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও এইচআর সফটওয়্যার বা প্রোগ্রামের কাজ জানতে হবে।
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দীর্ঘমেয়াদি)
চাকরির স্থান: ঢাকা
বেতন: ৬৩,৯৬৪ টাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, জীবন বীমা, সঙ্গী-সন্তানসহ কর্মীর চিকিৎসা সুবিধা, মোবাইল বিল ও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের ওয়াটারএইডের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমাদানের শেষ সময়: ১১ জুন ২০২৪।