প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৯:১২ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪ ১২:৪৪ পিএম
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘সার্ভার হার্ডওয়্যার এক্সপার্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্ভার হার্ডওয়্যার এক্সপার্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইইই বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটি পরিসেবা, কম্পিউটার হার্ডওয়্যার/নেটওয়ার্ক বিষয়ে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির স্থান: গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ শেয়ার, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বীমা, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস ও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীরা প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ও নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনপত্র জমাদানের শেষ সময়: ১৮ জুন ২০২৪।