× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ম ও ১২তম গ্রেডে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৪:১৩ পিএম

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতের আওতায় একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।


১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস বা যন্ত্রকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন: স্থায়ী

চাকরির স্থান: ঢাকা

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)


২. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  স্বীকৃত ইনস্টিটিউট থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন: স্থায়ী

চাকরির স্থান: ঢাকা

বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)


যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ওয়েবসাইট বা বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আবেদনপত্রের খামের ওপরের ডান পাশে পদের নাম, বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখ করে ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিট সংযুক্ত করে ৯.৫ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের একটি ফেরত খাম দিতে হবে। এ ছাড়া ৫ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার আকারের দুই কপি ছবি ছাড়া আর কোনো কাগজপত্র জমা দিতে হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

বাংলাদেশের যেকোনো তফসিলি ব্যাংক থেকে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার অনুকূলে ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ২ নম্বর পদের জন্য ৩০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ০২ জুলাই ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা