× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, এখনই আবেদন করুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৪ ১৩:২৬ পিএম

আপডেট : ২৭ মে ২০২৪ ১৪:৪২ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ‘ক্যাডেট পাইলট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।


পদের নাম : ক্যাডেট পাইলট

পদসংখ্যা : অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। গ্রেড এ মাইনাস বা জিপিএ ৩.৫ বা গড়ে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকলে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সিভিল অ্যাভিয়েশনের (সিএএবি) মানদণ্ড অনুযায়ী ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। সিপিএলসহ আইআর ইস্যু থাকতে হবে। সিএএবি অনুমোদিত প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া ক্যাডেট পাইলটের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। টাইপ রেটেড ক্যাডেট পাইলটদের বি৭৩৭ ও ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ চালনায় ১ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নির্ধারিত টাইপ ৫০০ ঘণ্টা চালনার অভিজ্ঞতা থাকতে হবে। টাইপ রেটেড ছাড়া অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের ১ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বাণিজ্যিক এয়ারক্র্যাফট চালনায় ৫০০ ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে। জেট চালনার অভিজ্ঞতা থাকলে ভালো। টাইপ রেটেড ও টাইপ রেটেড ছাড়া অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের সর্বোচ্চ বয়স ৪০ বছর।

প্রার্থীর বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন : স্থায়ী

চাকরির স্থান : ঢাকা

বেতন : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


আবেদন করবেন যেভাবে

আগ্রহীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা পাঁচ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের কপি,0 বাণিজ্যিক পাইলট লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং, জাতীয় পরিচয়পত্র, বৈধ মেডিকেল সনদ, লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে।

আবেদন ফি

যেকোনো তফসিলি ব্যাংক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অনুকূলে ১০০০ টাকা পে-অর্ডার করতে হবে। পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

ম্যানেজার, রিক্রুটমেন্ট অ্যান্ড স্টাফিং, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস, বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনপত্র জমাদানের শেষ সময় : ২৯ মে, ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা