× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজকোটে গেমিং জোনে নিহত ২৮

নিরাপত্তা ছাড়পত্র ছিল না, বহির্গমন পথ ছিল একটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১৮:৪৯ পিএম

রাজকোটের এই গেমিং জোনে আগুনে পুড়ে মার গেছে ৯ শিশুসহ ২৮ জন। ছবি : সংগৃহীত

রাজকোটের এই গেমিং জোনে আগুনে পুড়ে মার গেছে ৯ শিশুসহ ২৮ জন। ছবি : সংগৃহীত

ভারতের রাজকোটে গেম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ জনের প্রাণহানির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, বিনোদনকেন্দ্রটি ফায়ার সার্ভিসের নিরাপত্তার ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং মাত্র একটি বহির্গমন ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্ণধার ও ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

রবিবার (২৬ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটিতে বিশেষ ছাড়ের অফারের পরিপ্রেক্ষিতে টিআরপি নামের ওই জোনে দর্শনার্থীদের ভিড় ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কর্তৃপক্ষ। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, কী কারণে আগুন লেগেছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ শেষে ডাম্পিং চলছে। তবে অভিযান চালাতে গিয়ে তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। কারণ অস্থায়ী অবকাঠামো ধসে পড়েছে এবং বায়ু প্রবল বেগে বইছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার দেখা মিলেছে। মরদেহগুলো শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে নিহতদের ও তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। 

রাজকোটের মেয়র নয়না পেধাদিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বিনোদনকেন্দ্রটির ফায়ার সার্ভিসের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) ছিল না। এনওসি ছাড়া এত বড় গেম জোন কীভাবে পরিচালিত হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনীতি সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, জোনটির মাত্র একটি বহির্গমন পথ ছিল। আগুন লাগার পর ওই পথে আতঙ্ক ছড়ায়।  

রাজকোট ফায়ার অফিসার ইলেশ খের সাংবাদিকদের জানিয়েছেন, প্রবেশমুখে অস্থায়ী অবকাঠামো ধসে পড়ায় লোকজন আটকা পড়েছিল। সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা