× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ নবজাতক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৩:১৮ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১৩:৪৫ পিএম

আগুনে পুড়ছে শিশু হাসপাতাল। শনিবার (২৫ মে) ভারতের দিল্লি থেকে তোলা। ছবি : সংগৃহীত

আগুনে পুড়ছে শিশু হাসপাতাল। শনিবার (২৫ মে) ভারতের দিল্লি থেকে তোলা। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে আগুন লেগে সাত নবজাতক নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ নবজাতক। শনিবার (২৫ মে) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।  

দিল্লির ফায়ার সার্ভিসেস জানিয়েছে, তারা রাত ১১ টা ৩২ মিনিটে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে আগুন লাগার খবর পায়। এরপরই ১৬ টি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।   

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির দ্বিতীয় তলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত নবজাতক মারা যায়। বাকি পাঁচ নবজাতককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালটির মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।  

দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে বলেছেন, ‘শিশুদের হাসপাতালে আগুন লাগার ঘটনাটি হৃদয়বিদারক। এ ঘটনায় যারা তাদের নিষ্পাপ বাচ্চাদের হারিয়েছেন তাদের পাশে আমরা আছি। দুর্ঘটনাটির কারণ তদন্ত করা হচ্ছে। এ অবহেলার জন্য যেই দায়ী হোক না কেন তাকে ছাড়া হবে না।’ 

ভারতে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। 

রবিবার (২৬ মে)  ভিন্ন একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিল্লির ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ  বলেছেন, দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে আমরা আগুন লাগার খবর পাই। সকাল ৭ টা ২০ মিনিটে সে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে তিনজন নিহত হয়েছে।’   

শুক্রবার গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি শিশুসহ ২৭ জন নিহত হয়েছে। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা