× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভেনিয়া

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ০৯:১৪ এএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৩:২০ পিএম

স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার। ছবি : সংগৃহীত

স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার। ছবি : সংগৃহীত

স্লোভেনিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাতাশা পিরক মুসার। তিনি পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী। দেশটির কেন্দ্রীয় বাম সরকার সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন তিনি।

স্থানীয় সময় সোমবার (১৪ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রক্ষণশীল রাজনীতিবিদ আনজে লোগারকে হারিয়ে নাতাশা পিরক মুসার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন বলে জানা যায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে নাতাশা প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে জিতেছেন, অন্যদিকে লোগার পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। ৪৯ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দান করেন।

নির্বাচনে জয়ের পরপরই নাতাশা বলেন, স্লোভেনিয়া এমন একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে যিনি গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের ওপর বিশ্বাস রাখেন।

তিনি উল্লেখ করেন, বিশ্ব এখন ‘জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন সময়ের মুখোমুখি।’

‘তরুণরা এখন আমাদের কাঁধে আমাদের এই পৃথিবীর যত্ন নেওয়ার দায়িত্ব তুলে দিয়েছেন; যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশুরা সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস নিশ্চিত করতে পারে,’ বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট নাতাশা।

স্লোভেনিয়ার নতুন প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার সশস্ত্র বাহিনীরও প্রধান হবেন। তিনি তার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা মনোনীত করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা