× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের সঙ্গে নতুন আলোচনা প্রত্যাখ্যান করল হামাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১১:১১ এএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১২:২২ পিএম

 হামাসের কর্মকর্তা ওসামা হামদান। ছবি : সংগৃহীত

হামাসের কর্মকর্তা ওসামা হামদান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতির আলোচনা নতুন করে করার ইচ্ছা রয়েছে বলে ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন হামাসের কর্মকর্তা ওসামা হামদান। 

শনিবার (২৫ মে) আলজাজিরা আরাবিকের দেওয়া এক মুঠোফোন সাক্ষাৎকারে হামদান বলেছেন, ‘ইসরায়েলকে অবিলম্বে গাজা থেকে সরে যেতে হবে। গাজায় সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।’  

তিনি আরও বলেন ‘যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যেই একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছি। যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় যাওয়ার জন্য নতুন প্রস্তাবে সম্মত হবে তার কোনো নিশ্চয়তা নেই। আর তাই নতুন আলোচনায় সম্মত হওয়ার অর্থ দাঁড়াবে গাজায় ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া।’ 

চলতি মাসের শুরুতে হামাস মধ্যস্থতাকারী কাতার ও মিসরের উত্থাপিত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল। কিন্তু ইসরায়েল জানিয়েছিল যে, এই যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের দাবি পূরণ করে না। আর এজন্য ইসরায়েল কাতার ও মিসরের দেওয়া প্রস্তাব গ্রহণ করেনি।

শনিবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকার প্যারিসের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে। এর পরপরই ইসরায়েলি সরকার আসছে দিনগুলোতে নতুন করে গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেছে বলে গাজায় যুদ্ধবিরতির চুক্তির সঙ্গে জড়িত ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন। 

প্রতিবেদন আনুসারে, ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নেইন মধ্যস্থতাকারী সিআইএন পরিচালক বিল বার্নস ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরাহমান আল থানির সঙ্গে স্থগিত যুদ্ধবিরতির আলোচনা করার জন্য একটি নতুন চুক্তিতে সম্মত হয়েছে। 

যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি আলোচনাকারী দল নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটির খসড়া তৈরি করেছে। আর তাতে পূর্বের আলোচনায় যেসব বিষয়ে অমত ছিল সেগুলোর সম্ভাব্য সমাধান রয়েছে। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও কয়েকমাস পরে প্রয়োজন পড়লে ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারবে।

হামাস জানিয়েছে, তারা কেবল অস্থায়ী যুদ্ধবিরতি চায় না । তারা চিরতরে যুদ্ধের সমাপ্তি চায়। 

ইসরায়ের জানিয়েছে তারা গাজায় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামাবে না যতক্ষণ পর্যন্ত না তারা হামাসের হাতে জিম্মি তাথা ইসরায়েলিদের মুক্ত করতে পারছে ও হামাসকে পুরোপুরি পরাজিত করতে 

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে রাফায় তার আগ্রাসন থামানোর আদেশ দিয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমদ খান সোমবার (২০ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আবেদন করেছেন। উপরন্তু আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ইসরায়েলের ওপর গাজায় যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে।

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা