প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৮:৩৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪ ১৮:৪৪ পিএম
চিলিতে অগ্নিকাণ্ডে হতাহতে জড়িত সন্দেহে এক ফায়ারফাইটার এবং এক বনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গেল ফেব্রুয়ারির ওই ঘটনায় প্রাণ হারায় অন্তত ১৩৭ জন।
পুলিশের পরিচালক এডুয়ার্ড সেরনা বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে ন্যাশনাল ফরেস্ট্রি করপোরেশনের কর্মী বনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত। সন্দেহভাজনদের কারাগারে পাঠানো হয়েছে।’
চিলির রাজধানী স্যান্টিয়াগো থেকে প্রায় ১২২ কিলোমিটার দূরে ভালপারাসিং অঞ্চলের ওই অগ্নিকাণ্ড দেশটির ইতিহাসে ভয়াবহতম ঘটনা।
কর্মকর্তাদের অভিযোগ, একযোগে একাধিক স্থানে আগুন ধরে যায়। এরপর উচ্চ তাপমাত্রা এবং ঝোড়ো হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনজীবী ওসভালদো ওসান্ডন বলেছেন, ‘সন্দেহভাজন একজনের বাড়ি থেকে আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অন্য আগুন দেওয়ার ঘটনায় কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’