× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় যুদ্ধবিরতির আবেদনে আজ রায় দেবে আইসিজে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৭:৪৭ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১৮:২৪ পিএম

আন্তর্জাতিক বিচার আদালত। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালত। ছবি : সংগৃহীত

রাফায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের আদেশের জন্য দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছে আবেদন করেছিল। আইসিজে শুক্রবার (২৪ মে) সে আবেদনের রায় দেবেন।  

দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে একটি মামলা করে। সে মামলারই একটি অংশ হচ্ছে ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতির আদেশ দেওয়ার এই অনুরোধটি। ২০২৩ সালের ডিসেম্বরে মামলাটির কার্যক্রম শুরু হয়। তখন আইসিজে রায় দেন যে ইসরায়েলকে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ ঠেকাতে ‘অবশ্যই তার দ্বারা যা করা যায় তার সবকিছুই করতে হবে’। কিন্তু তখন আদালত গাজায় যুদ্ধবিরতির রায় দেননি।      

দক্ষিণ আফ্রিকা তার সর্বশেষ আবেদনে বলেছে, ‘বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফা। সেখানে ইসরায়েলের বর্তমানে চলমান আগ্রাসনের ফলে অবস্থার পরিবর্তন হয়েছে। যার ফলে ইসরায়েলকে নতুন জরুরি আদেশ প্রদানের প্রয়োজন দেখা দিয়েছে।’    

ইসরায়েল দাবি করেছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অধিকার ইসরায়েলের আছে। তাই দক্ষিণ আফ্রিকার এ অনুরোধটি প্রত্যাখ্যান করা উচিত।   

আইসিজের বিচারক দক্ষিণ আফ্রিকার অনুরোধ মেনে নিতে পারেন। প্রত্যাখ্যান করতে পারেন। এমনকি সম্পূর্ণ ভিন্ন কোনো রায়ও দিতে পারেন। 

আদালত আজকে যা রায় দেবেন তা শুধু জরুরি আদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আবার তা অস্থায়ী ব্যবস্থার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। কিন্তু ইসরায়েল গণহত্যা করেছে কি না তা নির্ধারণ করার জন্য সামগ্রিক রায় দিতে আদালতের কয়েক বছর সময়ও লাগতে পারে।  

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা