× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের লোকসভা নির্বাচনে ১২১ প্রার্থী নিরক্ষর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৪:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে করা বিশ্লেষণে জানা গেছে, ভারতের সাত দফার লোকসভা নির্বাচনে ১২১ প্রার্থী নিরক্ষর, ৩৫৯ প্রার্থী ৫ম শ্রেণীর বেশি পড়াশুনা করেছেন।  

এডিআর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ হাজার ৩৬০ প্রার্থীর মধ্যে ৮ হাজার ৩৩৭ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করেছে। 

বিশ্লেষণে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ৬৪৭ প্রার্থী নিজেকে ৮ম শ্রেণী পাস, ১ হাজার ৩০৩ প্রার্থী নিজেকে দ্বাদশ শ্রেণী পাস বলে ঘোষণা দিয়েছেন। ১ হাজার ৫০২ প্রার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮ প্রার্থীর ডক্টরেট ডিগ্রি আছে। 

প্রথম দফার লোকসভা নির্বাচনে ৬৩৯ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছিল। ৮৩৬ প্রার্থী স্নাতক পাস করেছেন বা উচ্চশিক্ষিত। তাছাড়া ৩৬ প্রার্থী নিজেকে শিক্ষিত ও ২৬ প্রার্থী নিজেকে নিরক্ষর বলে ঘোষণা দিয়েছেন। চারজন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।   

দ্বিতীয় দফার নির্বাচনে ৫৩৩ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছিল। ৫৭৪ প্রার্থী স্নাতক পাস করেছেন বা উচ্চশিক্ষিত। তাছাড়া ৩৭ প্রার্থী নিজেকে শিক্ষিত ও আট প্রার্থী নিজেকে নিরক্ষর বলে ঘোষণা দিয়েছেন। তিনজন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।   

তৃতীয় দফার নির্বাচনে ৬৩৯ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছিল। ৫৯১ প্রার্থী স্নাতক পাস করেছেন বা উচ্চশিক্ষিত। তাছাড়া ৫৬ প্রার্থী নিজেকে শিক্ষিত ও ১৯ প্রার্থী নিজেকে নিরক্ষর বলে ঘোষণা দিয়েছেন। তিনজন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।   

চতুর্থ দফায় নির্বাচনে ৬৪৪ প্রার্থী ৫ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পাস, ৯৪৪ প্রার্থী স্নাতক পাস বা উচ্চশিক্ষিত, ৩০ প্রার্থীর অক্ষরজ্ঞান আছে ও ২৬ প্রার্থী নিজেকে নিরক্ষর বলে ঘোষণা দিয়েছেন। 

পঞ্চম দফার লোকসভা নির্বাচনে ২৯৩ প্রার্থী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পাস, ৩৪৯ প্রার্থী স্নাতক পাস বা উচ্চশিক্ষিত। তাছাড়া ২০ প্রার্থীর অক্ষরজ্ঞান আছে ও পাঁচ প্রার্থী নিরক্ষর ও দুইজন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।   

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে ৩৩২ প্রার্থী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পাস, ৪৮৭ প্রার্থী স্নাতক পাস করেছেন বা উচ্চশিক্ষিত। ২২ জন প্রার্থী ডিপ্লোমাধারী, ১২ প্রার্থীর অক্ষরজ্ঞান আছে ও ১৩ জন প্রার্থী নিজেকে নিরক্ষর বলে ঘোষণা দিয়েছেন। 

সপ্তম ও সর্বশেষ দফার নির্বাচনে ৪০২ জন প্রার্থী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পাস,  ৪৩০ প্রার্থী স্নাতক পাস বা উচ্চশিক্ষিত।, ২০ জন প্রার্থী ডিপ্লোমাধারী, ২৬ প্রার্থীর অক্ষরজ্ঞান রয়েছে ও ২৪ প্রার্থী নিরক্ষর। দুইজন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি। 

ভারতে সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে ১৯ এপ্রিল। যা ১ জুন শেষ হবে। ৪ জুন ভোট গণনা করা হবে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা