× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে তীর্থযাত্রাগামী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের সাত সদস্য নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১২:৩৬ পিএম

দুর্ঘটনায় বিধ্বস্ত মিনিবাস। ভারতের আম্বালার দিল্লি-জম্মু জাতীয় হাইওয়েতে। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় বিধ্বস্ত মিনিবাস। ভারতের আম্বালার দিল্লি-জম্মু জাতীয় হাইওয়েতে। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লি-জম্মু জাতীয় হাইওয়েতে ট্রাকের সঙ্গে তীর্থযাত্রাগামী মিনিবাসের সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। শুক্রবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

নিহত সাতজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিনিবাসটি একই পরিবারের ৩০ জনের বেশি সদস্যকে নিয়ে জম্মুর বৈষ্ণোদেবী তীর্থযাত্রায় যাচ্ছিল। মিনিবাসটি উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে যাত্রা করেছিল। যাত্রাপথে আম্বালার কাছে একটি ট্রাকের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসটির সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক কষলে দুর্ঘটনাটি ঘটে। বাসের চালক সময়মতো বাস থামাতে না পারায় পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। 

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ধীরজ নামে একজন বলেছেন, ‘ট্রাকটির সামনে থাকা একটি গাড়ি হঠাৎ একটি পেট্রল পাম্পের দিকে ঘুরে যায়। এতে ট্রাকের চালক ব্রেক করেন। আমাদের বাসটি এর পেছনেই ছিল। ট্রাকটি ব্রেক কষলে পেছনে থাকা আমাদের বাসটি সময়মতো থামতে ব্যর্থ হয়। ফলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।’

পুলিশ জানিয়েছে, ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। একটি মামলা হয়েছে। আরও তদন্ত চলছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা