× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুতিনের বান্ধবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১৪:৪৩ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২২ ১৬:০২ পিএম

পুতিনের বান্ধবী আলিনা কাবায়েভা

পুতিনের বান্ধবী আলিনা কাবায়েভা

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী আলিনা কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এ ছাড়া পুতিনের ঘনিষ্ঠ ধনকুবের আন্দ্রে গ্রিগোরিভিচ গুরিয়েভকেও একই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। 

বুধবার (৩ আগস্ট) এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন নতুন একটি নিষেধাজ্ঞার তালিকা ঘোষণা করেন। তাতে পুতিনের বান্ধবী ও ঘনিষ্ঠ মিত্র ছাড়াও রাশিয়ার আরো চার কর্মকর্তা এবং দুই ডজন প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম রয়েছে।

ধনকুবের আন্দ্রে গ্রিগোরিভিচ গুরিয়েভ লন্ডনের দ্বিতীয় বৃহত্তম এস্টেট উইটানহার্স্ট এস্টেটের মালিক। এ ছাড়া তিনি বিশ্বব্যাপী সার বাজারের প্রধান সরবরাহকারী ফোসএগ্রোর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান। সাম্প্রতিক এ নিষেধাজ্ঞার ফলে তিনি এবং তার ছেলে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন ও বাণিজ্য করতে পারবেন না। এর আওতায় যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার অধীনে তাদের সম্পদও জব্দ করা হবে।

পুতিনের কথিত বান্ধবী অলিম্পিকের সাবেক ক্রীড়াবিদ আলিনা এবং রাশিয়া সরকারের সার্বভৌম সম্পদ তহবিলের ব্যবস্থাপক কিরিল দিমিত্রিয়েভের স্ত্রী নাটালিয়া পপোভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। তারা জানায়, পুতিনের এক কন্যার পক্ষে প্রযুক্তি সংস্থা ইনোপ্রাক্টিকার জন্য কাজ করেন পপোভা

জ্যানেট বলেন, রুশ আগ্রাসনে ইউক্রেনের সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে। অন্যদিকে রাশিয়ার ধনীরা জাঁকজমকপূর্ণ জীবনযাপনের পাশাপাশি নিজেদের আরো সমৃদ্ধ করছে তুলছেন। যুক্তরাষ্ট্র যথাসম্ভব চেষ্টা করে যাবে, যাতে রাশিয়ার ধনীরা এ আগ্রাসনের মূল্য পরিশোধ করতে বাধ্য হয়।

পাশাপাশি প্রায় ৯০০ রাশিয়ান কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা