× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ১৮:২৮ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ১৯:১০ পিএম

বাঁধ উদ্বোধনের পর আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা। ছবি : সংগৃহীত

বাঁধ উদ্বোধনের পর আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ ওই হেলিকপ্টারে থাকা সবাই। কারা ছিলেন ওই হেলিকপ্টারে? সোমবার (২০ মে) এক প্রতিবেদনে তাদের পরিচয় জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও।

হেলিকপ্টারে ছিলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির প্রতিনিধি ও তাবরিজের ইমাম সৈয়দ মোহাম্মদ আলি আলে হাশেম। পূর্ব আজারবাইজান প্রদেশের ভ্যালি-ই-ফকিহের প্রতিনিধিও ছিলেন তিনি।

প্রেসিডেন্টের সফরসঙ্গী পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতিও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট প্রোটেকশন ইউনিটের কমান্ডার সরদার সৈয়েদ মেহদি মৌসভি ছাড়াও কয়েকজন নিরাপত্তারক্ষী এবং ক্রু ছিলেন। যারা সবাই নিহত হয়েছেন।

রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে ফেরার পথে পূর্ব আজারবাইজানের দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা