× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে, ‘জীবিতদের চিহ্ন নেই’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ০৯:৩৫ এএম

আপডেট : ২০ মে ২০২৪ ১১:১৮ এএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারীর গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে। রবিবার (১৯মে) উত্তর-পশ্চিম ইরানের ভারজাকান থেকে তোলা। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারীর গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে। রবিবার (১৯মে) উত্তর-পশ্চিম ইরানের ভারজাকান থেকে তোলা। ছবি : সংগৃহীত

দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। তাই আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আর জীবিত নেই।

হেলিকপ্টারে থাকা নয়জনের মধ্যে কাউকেই এখনও খুঁজে পাওয়া যায়নি।

ইরান রেড ক্রিসেন্টের প্রধান সোমবার (২০ মে) সকালে বলেছেন, ‘উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। আর কয়েক মিনিটের মধ্যেই তারা বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যাবে।’

উদ্ধারকর্মীরা বলেছেন, ‘হেলিকপ্টারটির পুরো কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে ও সম্পূর্ণ পুড়ে গেছে। এখন পর্যন্ত জীবিতদের কোনো চিহ্ন পাইনি আমরা।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা