× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার খুঁজে পাওয়া গেছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ০৮:৩৯ এএম

আপডেট : ২০ মে ২০২৪ ১০:৫৩ এএম

ইরানের  প্রেসিডেন্ট  ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

উদ্ধারকারীরা ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার খুঁজে পেয়েছেন। সোমবার (২০ মে) রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল সে স্থানে পৌঁছেছে।’

তবে প্রেসিডেন্ট  ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বেঁচে আছেন কি না তা জানায়নি রেড ক্রিসেন্ট।

রবিবার ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, আজারবাইজানের কাছে জলফা শহরে ওই দুর্ঘটনা ঘটে। তেহরান থেকে এ দুর্ঘটনাস্থলের অবস্থান ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রাইসি সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যাচ্ছিলেন।

উদ্ধার অভিযান চলছে। ৭৩টি উদ্ধারকারী দলকে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা