× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ঝুঁকিমুক্ত’ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৯:৫৮ পিএম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন ‘ঝুঁকিমুক্ত’ বলে জানিয়েছেন তার উপপ্রধানমন্ত্রী। তাকে হত্যাচেষ্টার চার দিন পর এ কথা জানালেন তিনি।

রবিবার (১৯ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাক সাংবাদিকদের বলেন, তাকে নিবিড়ি পরিচর্যা কেন্দ্রেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শারীরিক অবস্থা অবনতির যে ভয় আমরা করছিলাম সেটি কেটে গেছে। 

গেল বুধবার গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ৫৯ বছর বয়সী ফিকো ঘণ্টার পর ঘণ্টা অস্ত্রপোচারের মধ্যে দিয়ে গেছেন। তাকে হত্যার অভিযুক্ত এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। 

অভিযুক্ত ওই ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সাংবাদিকরা বলছেন, ঘটনায় জড়িত ৭১ বছর বয়সী ওই ব্যক্তির নাম জুরাজ সিন্টুলা। তিনি লেভিস শহরের বাসিন্দা। 

এর আগে উপপ্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে চারটি গুলি করা হয়েছে। এর মধ্যে একটির আঘাত গুরুতর।

বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে চিকিৎসাধীন ফিকো। সেখানে হাসপাতালের বাইরে কালিনাক বলেন, ‘আমরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতির দিকে বলে বিবেচনা করতে পারি। এখন আমরা খানিকটা হলেও স্বস্তিতে রয়েছি।’

হ্যান্ডলোভা শহরে বৈঠক শেষে সমর্থকদের শুভেচ্ছা জানানোর সময় খুব কাছ থেকে গুলি করা হয় রবার্ট ফিকোকে। 

স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টক জানিয়েছেন, ওই গুলির কোন একটি যদি আর এক ইঞ্চি উপরে লাগত তবে এটি প্রধানমন্ত্রীর লিভারকে বিদ্ধ করত। 

গেল সেপ্টেম্বরে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেন ফিকো। এর পর থেকেই দেশটির রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে।     

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা